News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেতন ভাতার দাবীতে গণবস্থান জুট মিলের শ্রমিক কর্মচারীদের
Image

বেতন ভাতার দাবীতে গণবস্থান জুট মিলের শ্রমিক কর্মচারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷  আদালতের রায় মেনে অন্যান্য পিএসইউ-র ন্যায় ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবিতে শুক্রবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে গণবস্থান ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের যৌথ আন্দোলন কমিটির৷  
আদালতের রায় মেনে অন্যান্য পিএসইউ-র ন্যায় ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবিতে শুক্রবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে গণবস্থান সংগঠিত করলো ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের যৌথ আন্দোলন কমিটি৷ ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের যৌথ আন্দোলন কমিটির অন্যতম নেতৃত্ব ধনুমনি সিং জানান ১৯৯৬ সালের ১ জানুয়ারি থেকে অন্যান্য পিএসইউ-র ন্যায় ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের যৌথ আন্দোলন কমিটি৷ এই কমিটি আদালতের দ্বারস্থও হয়েছিল৷ হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের যৌথ আন্দোলন কমিটির পক্ষে রায় দেয়৷ তারপর রাজ্য সরকার আপিল করে সুপ্রিমকোর্টে৷ কিন্তু সুপ্রিমকোর্ট আগের রায় বহাল রাখে৷ তারপরও রাজ্য সরকার আদালতের রায় কার্যকর করার ক্ষেত্রে গড়িমসি করছে৷ তাই তারা এইদিন গন অবস্থানে সামিল হয়েছেন৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top