News Flash

  • Home
  • দেশ
  • রাস্তা অবরোধ করে বিক্ষোভ চিটফান্ড এজেন্টদের
Image

রাস্তা অবরোধ করে বিক্ষোভ চিটফান্ড এজেন্টদের

ক্যানিং, ১৮ নভেম্বর (হি. স.) : আমানতকারীদের টাকা ফেরতের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন চিটফান্ড এজেন্টরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাস স্ট্যান্ড এলাকায়। প্রায় মিনিট কুড়ি অবরোধ বিক্ষোভ আন্দোলন চলার পর পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ।

অল বেঙ্গল চিটফান্ড সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের ডাকে সারা বাংলা জুড়ে জাতীয় সড়ক ও রেল অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয় ১৮ই নভেম্বর শুক্রবার। এদিন দুপুরে এই সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ডাকে এই কর্মসূচি পালিত হয় ক্যানিং বাসস্ট্যান্ড চত্বরে। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। যাতে দ্রুত চিট ফান্ডের টাকা যাতে গ্রাহকরা ফেরৎ পান সেই দাবিতেই পথ অবরোধ করে আন্দোলন চলতে থাকে। পরে ক্যানিং ট্রাফিক গার্ডের পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। সংগঠনের জেলা সভাপতি নির্মল সরকার বলেন, “ আমরা দীর্ঘদিন ধরেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে আমানতকারীরা তাঁদের গচ্ছিত অর্থ ফেরৎ পান।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top