News Flash

  • Home
  • দিনের খবর
  • সপ্তাহান্তে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীরে, শ্রীনগরের তাপমাত্রা কমে ০.৪ ডিগ্রি
Image

সপ্তাহান্তে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীরে, শ্রীনগরের তাপমাত্রা কমে ০.৪ ডিগ্রি

শ্রীনগর, ১৮ নভেম্বর (হি.স.): সপ্তাহান্তে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করল স্থানীয় আবহাওয়া দফতর। বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে দিনের তাপমাত্রা আরও কমতে পারে ভূস্বর্গে। শুক্রবার জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমস্ত জায়গায় তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে রেকর্ড করা হয়েছে। পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, গুলমার্গে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৪ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে সপ্তাহান্তে কাশ্মীরে আবারও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর।

কাশ্মীরের প্রবেশদ্বার শহর কাজিগুন্দে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস। প্রবল ঠান্ডায় কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে অনেক আগে থেকেই। কাশ্মীরে প্রকৃতি অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠছে। শীতে জবুথবু কার্গিল ও দ্রাস। দ্রাসে তাপমাত্রা নেমে মাইনাস ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কার্গিলে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.১ ডিগ্রি সেলসিয়াস, লেহ-তে মাইনাস ১০.১ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top