News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি সরকারের ব্যর্থ নীতির কারণেই দেশের সমস্যার সম্মুখীন : রাহুল গান্ধী
Image

বিজেপি সরকারের ব্যর্থ নীতির কারণেই দেশের সমস্যার সম্মুখীন : রাহুল গান্ধী

আকোলা, ১৭ নভেম্বর (হি.স.): বিজেপি সরকারের ব্যর্থ নীতির কারণেই দেশের এখন সমস্যার সম্মুখীন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার মহারাষ্ট্রের আকোলায় এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলেছেন, “আমি দু”টি বড় সমস্যা দেখছি- যুবকদের চাকরি পাওয়ার নিশ্চয়তা নেই এবং কৃষকরা কোথাও থেকে সমর্থন পান না। তৃতীয়টি পরস্পর সংযুক্ত- সরকারী স্কুল, কলেজ ও হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় মানুষ শিক্ষা ও স্বাস্থ্যের জন্য অর্থ প্রদান করছে, তাহলে অর্থ কোথায় যাচ্ছে?”

রাহুল গান্ধী বলেছেন, কৃষকদের রক্ষা করতে হবে। তাঁরাই আমাদের অন্নদাতা, তাদের ছেড়ে দেওয়া উচিত নয়। কৃষকদের রক্ষা করা সরকার ও দেশের কর্তব্য। এদিনের সাংবাদিক সম্মেলনে রাহুলকে প্রশ্ন করা হয়, বিরোধীরা কী দুর্বল? উত্তরে রাহুল গান্ধী বলেছেন, সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ রয়েছে বিজেপির, প্রতিষ্ঠানের ওপর তাঁদের নিয়ন্ত্রণ এবং বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করে। বিরোধী দল দুর্বল এ কথা সত্য নয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে বিষয়টি ভিন্ন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top