News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সরকারের মূল অভিমুখ হচ্ছে জনমুখী প্রকল্পগুলির সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরা সরকারের মূল অভিমুখ হচ্ছে জনমুখী প্রকল্পগুলির সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ নভেম্বর (হি. স.) : ত্রিপুরা সরকার ‘আমার সরকার’। এই অনুভূতি যেন সমস্ত মানুষের মধ্যে তৈরি হয়। এই অনুভূতি তৈরি করার জন্য সরকার সাধারণ মানুষের চাহিদা এবং বিভিন্ন সমস্যাদি দ্রুত নিরসনে নিরন্তর কাজ করে চলেছে। আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে গ্রামোন্নয়ন (পঞ্চায়েত) দপ্তরের উদ্যোগে “আমার সরকার’ ওয়েব পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করে উদ্বোধক ও প্রধান অতিথির ভাষণে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

উল্লেখ্য, https://amarsarkar.tripura.gov.in/ এই ইউআরএল-এর মধ্যে গ্রাম ও ভিলেজ কমিটিস্তরের কর্মচারিদের মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নথিবদ্ধ করা হবে। গ্রামোন্নয়ন (পঞ্চয়েত) দপ্তর সহ মোট ৭৮টি দপ্তরকে এই পোর্টালের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকারের মূল অভিমুখই হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেটা সম্ভব প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তির মাধ্যমে অনেক সহজেই মানুষের কাছে পৌঁছানো সম্ভব। সরকার চাইছে কোন জায়গায় যেন খামতি না থাকে, তারজন্য প্রযুক্তি ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে “আমার সরকার’ ওয়েব পোর্টালটি চালু করা হয়েছে। জনগণের সঙ্গে সরকারের সেতু হিসেবে কাজ করবে এই পোর্টালটি।

তাঁর দাবি, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি গ্রাম ও ভিলেজ কমিটির স্তরে সঠিক বাস্তবায়নের পাশাপাশি জনগণের বিভিন্ন সমস্যা ও অভিযোগগুলি গ্রাম ও ভিলেজস্তর থেকে ব্লক, জেলা হয়ে রাজ্যস্তরে এই পোর্টালের মাধ্যমে উঠে আসলে সময় এবং অর্থ যেমন লাঘব হবে তেমনি সমস্যাগুলির দ্রুত নিরসনের জন্য উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, বর্তমান ত্রিপুরা সরকার গতিমুখী, উন্নয়নমুখী ও জনমুখী একটি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এই সরকারের মূলমন্ত্র। তিনি বলেন, রাজ্যে বাস্তবায়িত প্রতি ঘরে সুশাসন অভিযান কর্মসূচিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা ১০০ শতাংশ যোগ্য সুবিধাভোগীরা যাতে পেতে পারেন তার জন্য প্রশাসন কাজ করছে। বিভিন্ন মেলা ও জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি সবার সম্মিলিত প্রয়াসে বর্তমানে সফল হয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী তার বক্তব্যে জনগণের মৌলিক সমস্যা নিরসনে জনপ্রতিনিধিদের ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে নিরন্তর প্রয়াস জারি রেখেছে। জাতি, জনজাতিকে ঐক্যবদ্ধ করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রেও নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছানো। গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সচিবালয়ের যোগসূত্র সাধিত হবে ‘আমার সরকার’ পোর্টালটির মাধ্যমে। তাই এই পোর্টাল ব্যবহারে প্রয়োজনীয় প্রশিক্ষণের উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পরিকল্পনা বিকেন্দ্রীকরণে বিশ্বাসী। তাই পরিকল্পনা তৃণমূলস্তর থেকে উঠে আসুক সেটাই সরকারের মূল লক্ষ্য।তাঁর কথায়, গ্রাম পঞ্চায়েতকে মানুষের কন্ঠস্বর বানানোর ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান (জিপিডিপি) মানোন্নয়ন অত্যন্ত জরুরী। গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানের পাশাপাশি সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ স্থিতিশীল উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকার মানুষের সমস্যার দ্রুত সমাধানে ‘আমার সরকার’ ওয়েব পোর্টালটি বড় ভূমিকা নেবে বলে তিনি আশা ব্যক্ত করেন। 

Releated Posts

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top