News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ২৫ প্রস্তুতি ম্যাচে কেরালায় পরাস্ত ত্রিপুরা
Image

অনূর্ধ্ব ২৫ প্রস্তুতি ম্যাচে কেরালায় পরাস্ত ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। ত্রিপুরার অনূর্ধ্ব ২৫ ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলছে, কেরালার বিরুদ্ধে। জয় পরাজয় বিষয়টাকে উদ্দেশ্য না করে অনুশীলনের দিকেই মনোযোগ ছিল রাজ্যের ক্রিকেটারদের। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ত্রিপুরা দল ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিক্রম দেবনাথের ৩৪ রান সর্বাধিক ছিল। এছাড়া, সাহিল সুলতান ও শ্যাম শাকিল গণ দুজনে ২৯ করে রান করে। সাহিল ৬৭ টি বল খেলে অপরাজিত থাকলেও মূল খেলায় তার চেষ্টা করতে হবে রানের গতি বাড়ানোর। এছাড়া, অর্জুন দেবনাথের অপরাজিত ১৬, শংকর পালের ১২ রান কিছুটা প্রতিভার পরিচয় দিয়েছে। জবাবে কেরালা অনূর্ধ্ব ২৫ দল ৩৫ ওভার খেলেই ৪ উইকেট হারিয়ে জয় প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ওপেনার আনন্দ কৃষ্ণাণের অপরাজিত ৮৫ এবং কৃষ্ণ প্রসাদের ৫০ রানের পাশাপাশি বরুণ নায়ানারের ৩৫ রান দলকে সহজে জয় এনে দেয়। রাজ্য দলের বোলারদের মধ্যে অর্জুন দেবনাথ দুটি এবং শারুখ হোসেন একটি উইকেট পেয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top