News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনমালীপুরে জোড়া পুকুর পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার
Image

বনমালীপুরে জোড়া পুকুর পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ পরিত্যাক্ত পুকুরগুলিকে পুনরুদ্ধার করে সৌন্দর্যায়নে কাজ চালিয়ে যাচ্ছে আগরতলা পুর নিগম৷ পুকুরের নাব্যতা বৃদ্ধি করার পাশাপাশি পুকুর পাড় বাঁধিয়ে আলোর ব্যবস্থা সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে৷ আগরতলা পুর নিগম, নগরোন্নোয়ন দপ্তর ও স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে এই কাজ চলছে৷ তারই অঙ্গ হিসাবে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিয়ে বুধবার আগরতলা পুর নিগমের ২১ নং ওয়ার্ডের অন্তর্গত বনমালীপুরের জোড়া পুকুর পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার৷
এদিন মেয়রের সঙ্গে ছিলেন ২১ নং ওয়ার্ডের কপর্োরেটার অলোক ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার সহ অন্যান্যরা৷ পরিদর্শন শেষে মেয়র জানান নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল নতুন পুর বোর্ড গঠন হওয়ার পর যে সমস্ত সমস্যা গুলি গত ২৫ বছর যাবত দূর করা হয়নি, তা বর্তমান পুর নিগম দূর করতে উদ্যোগ নেবে৷ সেই মোতাবেক কাজ চলছে৷ এই পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ সহসাই শুরু করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার৷ তিনি আরও বলেন বিগত ১০ বছরে বামফ্রন্ট পরিচালিত পুর নিগম উন্নয়নের জন্য যে টাকা খরচ করেনি তা বর্তমান পুর নিগম মাত্র ১০ মাসের মধ্যে ব্যয় করেছে৷ অর্থের সমস্যা নেই৷ তবে মানুশকে কিছুটা সময় দিতে হবে বলে জানান তিনি৷ ১০ বছরে যে কাজ হয়নি তা করছে বিজেপি পরিচালিত পুর নিগম৷

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top