News Flash

  • Home
  • দিনের খবর
  • উদ্ধার হওয়া দলিল ও নথি সিডি আকারে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর হাতে তুলে দেবে ইডি
Image

উদ্ধার হওয়া দলিল ও নথি সিডি আকারে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর হাতে তুলে দেবে ইডি

কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : উদ্ধার হওয়া দলিল ও নথি সিডি আকারে পার্থর আইনজীবীর হাতে তুলে দেবে ইডি। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু দেশে নয়, বিদেশেও পার্থর সম্পত্তি রয়েছে বলে দাবি করা হয়েছে ওই মামলার চার্জশিটে।

এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা আদালতে অভিযোগ জানিয়েছিলেন যে, তদন্তে উদ্ধার হওয়া নথি তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি ছিল, উদ্ধার হওয়া নথি যে পার্থর, সেটা যাচাই করতে পারছেন না গোয়েন্দারা। অর্থাৎ চার্জশিটে যা কিছু পার্থর সম্পত্তি বলে দাবি করা হচ্ছে, তা আদৌ পার্থর কি না, তা খতিয়ে দেখতে চেয়েছিলেন আইনজীবীরা। এরপরই আদালত ইডি-কে নির্দেশ দিয়েছিল যাতে সব নথি দ্রুত তুলে দেওয়া হয় আইনজীবীদের হাতে। দিনও ধার্য করে দিয়েছিল আদাত। সেই মতো এদিন আদালতে নথির সিডি তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ টাকার পাহাড়। এরপরই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তদন্তে পার্থর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি সামনে এনেছে ইডি। ওই টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে ইডি। অন্যদকে, পার্থর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই-ও।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top