News Flash

  • Home
  • দিনের খবর
  • মিজোরামের পাথর খাদান দুর্ঘটনা : ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আট শ্রমিকের মৃতদেহ, শনাক্ত বাকি চার, চলছে উদ্ধার অভিযান
Image

মিজোরামের পাথর খাদান দুর্ঘটনা : ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আট শ্রমিকের মৃতদেহ, শনাক্ত বাকি চার, চলছে উদ্ধার অভিযান

আইজল, ১৫ নভেম্বর (হি.স.) : মিজোরামের হানথিয়াল জেলার অন্তর্গত মৌদার গ্রামে গতকাল সোমবার অপরাহ্নে একটি পাথর খাদানের ধসে আবদ্ধ সব শ্রমিককে শনাক্ত করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নির্মাণসংস্থা এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট কোম্পানির ১২ জন শ্রমিকের মধ্যে আট জনের মরদেহ উদ্ধার করেছে এনডিআরএফ এবং এসডিআরএফ। বাকি চারজনকে উদ্ধার করতে চলছে অভিযান।

পাথর খাদান দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন পশ্চিমবঙ্গের, তিনজন অসমের, দুজন মিজোরামের এবং দুজন ঝাড়খণ্ডের বাসিন্দা। দুর্ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত সংস্থাগুলো জানিয়েছে, এখন পর্যন্ত ৮ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ৪ জন শ্রমিকের খোঁজ চলছে।

এদিকে আজ মঙ্গলবার হানথিয়ালের জেলাশাসক এক বিবৃতি জারি করে জানান, ধ্বংসস্তূপ থেকে যে কয়জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন সুরজিত রায় (২৬, কাছাড়, অসম), মদন দাস (২৫, নদীয়া, পশ্চিমবঙ্গ), রাকেশ বিশ্বাস (২১, নদীয়া, পশ্চিমবঙ্গ), মিণ্টু মণ্ডল (২২, নদীয়া, পশ্চিমবঙ্গ), বুদ্ধদেব মণ্ডল (২৫, নদীয়া, পশ্চিমবঙ্গ), খেমলাল কুমার (২২, চাতরা, ঝাড়খণ্ড), ওমপ্রকাশ কুমার (১৮, চাতরা, ঝাড়খণ্ড), সুব্রত রাপ্তান (২৪, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ)।

জেলাশাসকের বিবৃতিতে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া বাকি শ্রমিকদের শনাক্ত করা হয়েছে। তাঁদের উদ্ধারে অভিযান চলছে। যাঁরা এখনও ধ্বংস্তূপের নীচে আটকে রয়েছেন তাঁরা অজয় চাকমা (২৫, লুংলেই, মিজোরাম), শফিকুল ইসলাম (২৬, গোয়ালপাড়া, অসম), জাহিদুর ইসলাম (২৭, বরপেটা, অসম) এবং কাহমরাই (৪৯, লুংলেই, মিজোরাম)। সব মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top