News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলাদের সদর ভিত্তিক ক্রিকেট শুরু ১৯শে
Image

সিনিয়র মহিলাদের সদর ভিত্তিক ক্রিকেট শুরু ১৯শে

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৫ নভেম্বর।। সদর সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৯ নভেম্বর, শনিবার থেকে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। অংশগ্রহণকারী সাতটি দলকে নিয়ে গ্রুপ লীগের খেলা ১৯ নভেম্বর থেকে চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। দুটি মাঠ – এমবিবি স্টেডিয়াম ও পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে খেলার ব্যবস্থা করা হয়েছে। গ্রুপ-এ তে রয়েছে এগিয়ে চলো সংঘ, ক্রিকেট অনুরাগী, তরুণ সংঘ কোচিং সেন্টার ও জুট মিল কোচিং সেন্টার। গ্রুপ বি-তে রয়েছে চাম্পামুরা, অরুন্ধতীনগর প্লে সেন্টার এবং আগরতলা কোচিং সেন্টার। দুটি গ্রুপের সেরা দুটি দলের মধ্যে হবে ফাইনাল ম্যাচ, ২৭ নভেম্বরে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন থেকে টুর্নামেন্টের ক্রীড়া সূচিও ঘোষণা করা হয়েছে। ক্রীড়া সূচি অনুযায়ী ১৯ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলো সংঘ বনাম জুটমিল কোচিং সেন্টারের মধ্যে খেলা। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে চম্পা মুরা খেলবে আগরতলা কোচিং সেন্টারের বিরুদ্ধে। ৫০ ওভারের খেলা। প্রতিদিন পৌনে নটা থেকে শুরু। ২০ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে ক্রিকেট অনুরাগী বনাম জুট মিল কোচিং সেন্টার। পি টি এজিতে এগিয়ে চলো সংঘ বনাম তরুণ সংঘ কোচিং সেন্টার। ২১ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে অরুন্ধতিনগর প্লে সেন্টার বনাম আগরতলা কোচিং সেন্টার। একই সময়ে পিটিএজিতে ক্রিকেট অনুরাগী বনাম তরুণ সংঘ কোচিং সেন্টার। ২৩ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে জুট মিল কোচিং সেন্টার বনাম তরুণ সংঘ কোচিং সেন্টার। ২৪ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলো সংঘ বনাম ক্রিকেট অনুরাগী। ২৫ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে অরুন্ধতী নগর প্লে সেন্টার বনাম চাম্পামুরা। দুই গ্রুপের সেরা দুই দল ২৭ নভেম্বর ফাইনাল ম্যাচে খেলবে এমবিবি স্টেডিয়ামে।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top