News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার
Image

পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ নির্বাচনের আগে প্রচারের সময় পুরবাসীর কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিগত ২৫ বছরে বামেদের পুর বোর্ড যে সমস্ত সমস্যার সামাধান করতে পারেনি তার নিরসন করা হবে৷ সেই মোতাবেক নির্বাচনে জয়ী হওয়ার পর কাজ শুরু করেছে পুর নিগম৷ মঙ্গলবার আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শনে গিয়ে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার৷ তিনি বলেন ওয়ার্ডের বেশ কিছু রাস্তায় অল্প বৃষ্টিতে জল জমে যেত৷ এই নিষ্কাশনের জন্য দীর্ঘ দিন কাজ করা হয়নি৷ এখন সেই কাজ শেষের পথে৷ একই সঙ্গে রাস্তা গুলি সংস্কার করা হচ্ছে৷ ১৬ নং ওয়ার্ডের কর্পোরেটার হিসাবে দায়িত্ব নিয়ে সমস্যা গুলির নিরসন ঘটানো হচ্ছে বলে জানান মেয়র৷ ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে৷ আগামী দুই মাসের মধ্যে ওয়ার্ড এলাকার রাস্তা, ড্রেইন, পানীয় জল, আলোর ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে করা হবে বলে জানান তিনি৷ জমা জল থেকেই মশার উপদ্রব দেখা দেয়৷ তাই এই জমা জল নিষ্কাশনের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে৷ পরিত্যক্ত পুকুর গুলিকে সাজিয়ে তোলা হচ্ছে৷ নতুন করে পুর নিগমকে সাজিয়ে তোলা হচ্ছে৷ স্মার্ট আগরতলা গড়ার চেষ্টা চালাচ্ছে পুর নিগম৷ খুব সহসাই বড় ড্রেইন গুলি কভার ড্রেইনে রূপান্তর করা হবে৷ তার জন্য কিছুটা সময় লাগবে৷ আগরতলা শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার জন্য নিগমবাসীর কাছে আহ্বান জানান মেয়র দীপক মজুমদার৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top