News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্নই, রুচিরা বললেন জোর দিতে হবে আলোচনায়
Image

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্নই, রুচিরা বললেন জোর দিতে হবে আলোচনায়

নিউইয়র্ক, ১৫ নভেম্বর (হি.স.): রুশ আগ্রাসনের প্রেক্ষিতে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্নই। রাষ্ট্রপুঞ্জে ফের জানাল ভারত। সোমবার (স্থানীয় সময়) রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেছেন, আমাদের এমন সমস্ত পদক্ষেপ এড়িয়ে যাওয়া উচিত যা সংলাপ ও আলোচনার সম্ভাবনাকে বাধা দেয় অথবা ঝুঁকিতে ফেলে। আলোচনার ওপর জোর দিয়ে তিনি বলেন, সংঘাতের অবসান ঘটনাই মূল লক্ষ্য হওয়া উচিত।

প্রসঙ্গত, ইউক্রেনের ভূখণ্ডে রুশ আগ্রাসনের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরসনে ও প্রতিকারের জন্য একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৯৪টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে ১৪টি দেশ এবং ভারত-সহ ৭৩টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেছেন, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভোটের মাধ্যমে ক্ষতিপূরণ প্রক্রিয়া সংঘাতের সমাধানের প্রচেষ্টায় অবদান রাখতে পারবে কি-না তা আমাদের বিবেচনা করতে হবে। উপরন্ত, সাধারণ সভায় এই ধরনের একটি প্রক্রিয়ার আইনি বৈধতা অস্পষ্ট থেকে যায়।

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top