ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ বছরের ক্রিকেটে রাজ্যদলের অধিনায়ক দীপংকর ভাটনগর সহ এন এস আর সি সি’র আরো দুই ক্রিকেটার আকাশ রায় ও জয়জিৎ সাহা রাজ্যদল জায়গা করে নেয়ার জন্য ত্রিপুরা ক্রীড়া পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সোমবার ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী তিন উদীয়মান ক্রিকেটারকে শুভেচ্ছা জানান এবং রাজ্যের হয়ে জাতীয় আসরে ভাল খেলার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি আশা প্রকাশ করেন সুরাটে আয়োজিত আসরে এবার রাজ্যদল ভাল ফল করবে। পর্ষদের যুগ্ম সচিব জানান দীপংকর সহ এন এস আর সি সি’র রাজ্যদলের তিন ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন পর্ষদ সচিব অমিত রক্ষিতও। ক্রিকেটারদের এই সাফল্যের জন্য কোচ বিশ্বজিৎ পালকেও অভিনন্দন জানানো হয়।

ক্রিকেটারদের শুভেচ্ছা রাজ্য ক্রীড়া পর্ষদের
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















