News Flash

Image

শিশু দিবসে কলকাতা পুরসভায় অনন্য অনুষ্ঠান

কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : শিশু দিবস উপলক্ষে ‘মেয়র আঙ্কেল’ ফিরহাদ হাকিমকে নিজেদের আবদার জানাল শিশুরা। শনিবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় টক টু মেয়র আঙ্কেল। সমাজের অবহেলিত শিশুদের পাশাপাশি শারীরিক ভাবে অক্ষম শিশুদের সঙ্গে বার্তালাভ করলেন তিনি।

কলকাতা পৌর সংস্থার অধিবেশনের মত এদিন প্রতীকী অধিবেশনের চিত্র তৈরি করা হয় টক টু মেয়র আঙ্কেল অনুষ্ঠানে। যেভাবে কাউন্সিলররা মেয়রকে নিজেদের সমস্যা বা দাবি তুলে ধরেন, সেই একই ভাবে এদিন শিশুরা মেয়রের কাছে প্রশ্নের বান ছুঁড়ে দেয়।

কারোর প্রশ্ন ছিল যে কলকাতা পৌর সংস্থার অধীনে হিন্দি এবং উর্দু স্কুলের সংখ্যা কম রয়েছে। এটা আরও বাড়ানোর দাবি করে একজন ছাত্রী। উত্তরে মেয়র বলেন, ৪০ টি হিন্দি , ৪৮ উর্দু এবং ইংরেজি ৭০ ও বাংলা ৮৩ পাশাপাশি ১ টায় ওড়িয়া মাধ্যমে স্কুল রয়েছে। এই সমস্ত স্কুলকে মডেল স্কুল করা হবে বলে জানান মেয়র।

দ্বিতীয় প্রশ্ন ছিল যে তাদের অনেক স্কুলে ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক ভাবে টয়লেট করা হোক।। তার উত্তরে মেয়র বলেন, বিষয়টি শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র কাছে তুলে ধরবেন। মেয়রকে শারীরিক ভাবে অক্ষম এক ছাত্রী বলে, সে দৃষ্টিহীন। রাস্তা পারাপার জন্য ট্রাফিক সিগন্যাল খুব কম সময়ের জন্য থাকে। উত্তরে মেয়র জানান যে বিষয়টি তিনি কলকাতা পুলিশের নগরপালকে জানাবেন।

একই ভাবে স্কুলের সামনে জল জমা নিয়ে সরব হন একজন ছাত্র। উত্তরে নেতাজির এক ঘটনার উল্লেখ্য করে মেয়র বলেন, যে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে যাতে কোথায় কোনো জায়গায় জল না জমে, নেতাজির সেই স্বপ্নকে তার মেয়াদ শেষ হওয়ার আগে সম্পূর্ন করে ফেলবেন তিনি।

এদিন পড়ুয়াদের আরও কয়েকটি আবদার ছিল। যেমন বিধান সভায় অধিবেশন দেখার সুযোগ করে দেওয়া। বছরে দুবার যাতে মেয়রের সঙ্গে দেখা করার সুযোগ হয়, তা দেখার। তাদের এই সমস্ত আবদারকে মাথায় রেখে আশ্বাসের বাণী শোনান মেয়র আংকেল ফিরহাদ হাকিম। এদিন শিশুদের এই অনুষ্ঠানে হাজির ছিলেন পুর কমিশনার বিনোদ কুমার এবং পুরসচিব হরিহর প্রাসাদ মণ্ডল, মেয়র পরিষদ সদস্য সহ পুর আধিকারিকরা।

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top