News Flash

  • Home
  • দেশ
  • ইস্তাম্বুলের বোমা হামলায় মৃত্যু বেড়ে ৮, সিরিয়ান নাগরিকসহ গ্রেফতার ৪৬ জন
Image

ইস্তাম্বুলের বোমা হামলায় মৃত্যু বেড়ে ৮, সিরিয়ান নাগরিকসহ গ্রেফতার ৪৬ জন

ইস্তানবুল, ১৪ নভেম্বর (হি.স.): তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জনপ্রিয় স্থান ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। রবিবার বিকেলে আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল তুরস্কের রাজধানী ইস্তানবুল। ব্যস্ত শহরের রাজপথে আচমকাই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৮১ জন । এ ঘটনায় এক ‘সিরিয়ান নাগরিক’সহ ৪৬ জনকে গ্রেফতার করেছে তুর্কি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ওই নারী আহলাম আল-বশির নামে পরিচিত।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, তুর্কি পুলিশ সোমবার গ্রেফতার হওয়া আহলামের ব্যাপারে গণমাধ্যমে জানায়। শুধু বলা হয়েছে তিনি সিরিয়ার নাগরিক। ইস্তিকলাল অ্যাভিনিউয়ে তিনিই বোমা পুঁতেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তুর্কি সম্প্রচারমাধ্যম পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, আহলাম আল-বশির আঙ্কারা ও তার পশ্চিমা মিত্রদের দ্বারা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কাছ থেকে এ ঘটনার জন্য আদেশ পেয়েছিলেন। তিনি মূলত কুর্দি বন্দুকধারীদের জন্য কাজ করতেন। জিজ্ঞাসাবাদের জন্য আহলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু এ তথ্য নিশ্চিত করেছেন।

সুলেমান সোয়লু এ ব্যাপারে বলেন, আমরা ধারণা করছি মারাত্মক এ সন্ত্রাসী হামলার আদেশ উত্তর সিরিয়ার আইন আল-আরব (কোবান) থেকে এসেছে। সেখানে পিকেকের সিরিয়ার সদর দফতর রয়েছে। যারা এই জঘন্য সন্ত্রাসী হামলার জন্য দায়ী, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।

হামলার ঘটনায় আইএসআইএলের (আইএসআইএস) সংযোগের সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা। কারণ, বিস্ফোরণের দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

রবিবার তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া টুইটারে একটি পোস্ট করেন। প্রথমে অবশ্য হতাহতের বিষয়টি তিনি জানাতে পারেননি। পরে জানা যায়, বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় ৮ জন নিহত ও ৮১ জন আহত হন। এ ঘটনায় নিন্দা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। রবিবার ইন্দোনেশিয়ায় গ্রুপ অব ২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্য দেশ ছাড়ার আগে তিনি বলেন, এটি ছিল বিশ্বাসঘাতক হামলা। অপরাধীদের শাস্তি দেওয়া হবে। হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ইস্তাম্বুল প্রশাসন।

ইস্তিকলাল অ্যাভিনিউয়ে পর্যটক ও স্থানীয়দের কাছে জনপ্রিয় স্থান। সেখানে প্রচুর দোকান ও রেস্তোরাঁ রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ ‍এবং ২০১৭ সালে আইএস ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো দ্বারা তুরস্ক মারাত্মক বোমা হামলার শিকার হয়েছিল।-

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top