News Flash

Image

ব্রাউন সুগারসহ উদয়পুরে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷  উদয়পুরের পুলিশ লাইন হেড কোয়ার্টারের সামনে থেকে ব্রাউন সুগারের কৌটা সহ স্থানীয়দের হাতে আটক এক যুবক৷ ধৃত যুবকের নাম সুজন দাস৷ বাড়ী শিলাছড়ি এলাকায়৷ তবে সে উদয়পুরের গকুলপুর এলাকায় বসবাস করে৷ স্থানীয়দের অভিযোগ ধৃত সুজন দাস দীর্ঘ দিন ধরে ব্রাউন সুগার বিক্রয় করে আসছে৷ অবশেষে সোমবার সকালে উদয়পুর পুলিশ লাইন হেডকোয়ার্টারের সামনে তাকে নেশা সামগ্রী সহ স্থানীয়রা আটক করে৷ ঘটনার খবর পেয়ে আর.কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ পুলিশ ঘটনাস্থল থেকে একটি পালসার বাইক উদ্ধার করে৷ ধৃত যুবক জানায় তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের কৌটা গুলি তাঁর নয়৷ অমর দেবনাথ নামে এক ব্যক্তি তাকে এই ব্রাউন সুগারের কৌটাগুলি দিয়েছিল তাঁর বাড়িতে রেখে আসার জন্য৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top