News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির প্রতিশ্রুতি রূপকথার মতোই কাল্পনিক : তৃণমূল সাংসদ মহুয়া
Image

বিজেপির প্রতিশ্রুতি রূপকথার মতোই কাল্পনিক : তৃণমূল সাংসদ মহুয়া

আগরতলা, ১৪ নভেম্বর (হি. স.) : বিজেপির দেওয়া প্রতিশ্রুতি রূপকথার গল্পের মতোই কাল্পনিক। বাস্তবে তার দেখা পাওয়া যায়না। সোমবার আগরতলায় তৃণমূলের মহা মিছিল উপলক্ষ্যে আয়োজিত পথ সভায় বিজেপির উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করে একথা বলেন দলীয় সাংসদ মহুয়া মৈত্র।

এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনে জঙ্গলরাজ কায়েম হয়েছে, এমনটাই দাবি বিজেপির। তবুও, মানুষ তৃণমূলের প্রতি আস্থা রেখে গত নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে ক্ষমতায় ফিরিয়ে এনেছেন। কারণ, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের শাসনে খুশি আছেন। বিজেপি মানুষকে বোকা ভাবে, তাই পশ্চিমবঙ্গে ভোটের বাক্সে তার মোক্ষম জবাব পেয়েছে, বিদ্রুপের সুরে পদ্ম শিবিরকে বিঁধলেন তিনি।  

মহুয়া আজ ভিশন ডকুমেন্টের প্রসঙ্গ তুলে ধরে বিজেপিকে একহাত নিয়েছেন। তিনি বিজেপির ভিশন ডকুমেন্টকে রূপকথার গল্পের সাথে তুলনা করেছেন। তাঁর বক্তব্য, ত্রিপুরায় এসে কিছু পোস্টার দেখে বিজেপির প্রতিশ্রুতি রূপকথার গল্পের মতোই মনে হয়েছে। তাঁরা বেকারদের চাকুরীর প্রলোভন দেখিয়েছিলেন। অথচ, আজ সেই বেকররা চাকুরীর জন্য পুলিশের লাঠিপেটা খাচ্ছেন।

তিনি সুর চড়িয়ে বলেন, ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। তাঁদের কণ্ঠরোধ করার প্রতিনিয়ত চেষ্টা চলছে। তাই, মানুষ অত্যাচার সহ্য করেও মুখ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কাকলী ঘোষদস্তিদার এবং সাংসদ সুস্মিতা দেব ও অন্যান্য তৃণমূল নেতারা একসাথে মঞ্চে দাঁড়িয়ে ত্রিপুরায় তৃণমূল সরকার গঠনের জোরালো ডাক দিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top