News Flash

  • Home
  • দেশ
  • স্কুটিতে ধাক্কা ট্রাক্টরের, কোলহাপুরে দুর্ঘটনায় মৃত্যু মারাঠি অভিনেত্রী কল্যাণীর
Image

স্কুটিতে ধাক্কা ট্রাক্টরের, কোলহাপুরে দুর্ঘটনায় মৃত্যু মারাঠি অভিনেত্রী কল্যাণীর

কোলহাপুর, ১৪ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের কোলহাপুরে পথ দুর্ঘটনায় অকালেই প্রয়াত হয়েছেন ৩২ বছর বয়সী মারাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে। ১২ নভেম্বর রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কোলহাপুর জেলায় হালোন্ডি গ্রামের কাছে সাঙ্গালি-কোলহাপুর হাইওয়ের ওপর। স্কুটি চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন অভিনেত্রী কল্যাণী। সেই সময় একটি কংক্রিট মিক্সার ট্রাক্টর তাঁর স্কুটিতে ধাক্কা মারে।

ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান অভিনেত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটলেও, অভিনেত্রীর মৃত্যুর দুঃসংবাদ প্রকাশ্যে এসেছে সোমবার সকালে। কোলহাপুর পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ও মোটর ভেহিকেলস আইনের অধীনে এফআইআর দায়ের করা হয়েছে। মারাঠি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ ছিলেন কল্যাণী। তাঁর প্রয়াণে মারাঠি চলচ্চিত্র জগতের অনেকেই শোকপ্রকাশ করেছেন।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top