News Flash

Image

উত্তর করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের

করিমগঞ্জ (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : উত্তর করিমগঞ্জে বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্ৰাপ্ত নবযুগ পাওয়ার এজেন্সির চরম গাফিলতির জন্য প্রাণ গিয়েছে এক কিশোরের। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল অনুমানিক দশটা নাগাদ। মৃত যুবকের নাম জাবির হুসেন (১৭)। তার বাড়ি উত্তর করিমগঞ্জের কুজব গ্রামে।

ঘটনার বিবরণে জানা গেছে, জাবির হুসেন ফতেপুর গ্রামে তার আত্মীয়র বাড়িতে গেলে সেখানে বাড়ির পাশে বিদ্যুৎ পরিবাহী লাইনের সংস্পর্শে এসে মারা যায়। আজ সকালে জাবির হুসেন বিদ্যুৎবাহী তারে লেগে ছটফট করছে দেখে তাকে উদ্ধার করে আশপাশের মানুষজন করিমগঞ্জ সিভিল হাসপাতাল নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক জাবিরকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় ফতেপুর ও কুজব গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নবযুগ পাওয়ার এজেন্সির দায়িত্বজ্ঞানহীন কাণ্ডে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারানোর ঘটনায় পাওয়ার এজেন্সির বিরুদ্ধে বিহীত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে ওয়াকিবহাল মহল।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top