News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোর পক্ষ থেকে রামকৃষ্ণ মিশনে জীবনদায়ী ওষুধ দান
Image

করিমগঞ্জ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোর পক্ষ থেকে রামকৃষ্ণ মিশনে জীবনদায়ী ওষুধ দান

করিমগঞ্জ (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনে জীবনদায়ী ওষুধ দান করা হয়েছে।

রবিবার অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী রামাভদ্রানন্দজি মহারাজের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৩ কার্টুন জীবনদায়ী ওষুধ হস্তান্তর করেছেন সংস্থার সভাপতি তারাকিশোর বণিক।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ বলেন, করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনের ডিস্পেন্সারিতে সনোগ্রাফি, এক্সরে এবং প্যাথোলোজি শুরু হওয়ার পর সমাজের সমস্ত স্তরের মানুষ পরিষেবা নিচ্ছেন। রামকৃষ্ণ মিশনের এই সেবামূলক কাজ পরিচালনা হচ্ছে জনগণেরই দানের অর্থে। তিনি আশা করেন, ভবিষ্যতে রামকৃষ্ণ মিশনের ডিস্পেন্সারিতে স্বাস্থ্য শিবির করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবার উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে সক্ষম হবে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top