News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচল বিধানসভা নির্বাচন: দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৭ শতাংশের বেশি
Image

হিমাচল বিধানসভা নির্বাচন: দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৭ শতাংশের বেশি

সিমলা, ১২ নভেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশে শনিবার ১টা পর্যন্ত ৩৭.১৯ শতাংশের বেশি ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে। হিমাচল প্রদেশ জুড়ে ভোটাররা শনিবার সকাল থেকে ভোট কেন্দ্রের বাইরে সারিবদ্ধ হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং তার পরিবার মান্ডি জেলার সিরাজ বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও তাঁর পরিবার হামিরপুরের সমীরপুরে ভোট দিয়েছেন। বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা এবং সপরিবার ঝান্ডুলা বিধানসভা আসনের বিজয়পুরে ভোট দিয়েছেন।

বিজেপিকে হারাতে এবং ক্ষমতায় ফিরে আসার পাশাপাশি নির্বাচনী পুনরুজ্জীবনের অপেক্ষায় থাকা কংগ্রেসের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। পার্বত্য রাজ্যে সকাল ৮টায় ধীরগতিতে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে শীতের প্রকোপ কিছুটা কমতে শুরু করে। ৬৮টি বিধানসভা কেন্দ্রে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
আজ বিকাল ৫টা পর্যন্ত মোট ৫৫,৯২,৮২৮ জন ভোটার ভোট দেবেন। মোট ভোটার সংখ্যার মধ্যে ২৭,৩৭,৮৪৫ জন মহিলা, ২৮,৫৪,৯৪৫ জন পুরুষ এবং ৩৮ জন তৃতীয় লিঙ্গ।

Releated Posts

নিউইয়র্কে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরলেন নির্মলা সীতারামন

নিউইয়র্ক, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরে বিনিয়োগকারীদের দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের ৭০ ‘জেন জি’ প্রার্থী

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে নতুন প্রজন্মের মুখকে গুরুত্ব দিল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের পাঁচটি প্রধান…

ByByNews Desk Sep 2, 2026

‘সস্তা ও লজ্জাজনক কাজ’, এসসিও-র সম্পাদিত ছবি নিয়ে পাকিস্তানকে তোপ বিজেপি ও সমাজবাদী পার্টির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের একটি সম্পাদিত ছবি প্রকাশ করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরকে তীব্র…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top