News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়পাথারীতে বাইকের ধাক্কায় গুরুতর আহত শিশু
Image

বড়পাথারীতে বাইকের ধাক্কায় গুরুতর আহত শিশু

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১১ নভেম্বর৷৷ বিলোনিয়া থেকে বড়পাথরী রাস্তায়  শংকরমঠ এলাকায় দ্রুতগামী পালসার বাইকের ধাক্কায় গুরুতর আহত পিয়াস দাস নামে সাড়ে চার বছরের এক বালক৷ পিয়াস দাসের বাড়ি  রাধানগর এলাকায়৷ সে শংকরমঠ এলাকায় পিসির বাড়িতে বেড়াতে আসে৷ পিসির বাড়ির লোকজন দুপুরবেলা সবাই যার যার ঘরে ছিল ,আবার কেউবা  গল্প করছিল৷ সকলের অগোচরে সাড়ে চার বছরের বালক পিয়াস দাস খেলার ছলে বাড়ির সামনে রাস্তার মধ্যে চলে আসে৷ আর ঠিক এই সময় বিলোনিয়ার দিক থেকে একটি দ্রুতগামী পালসার বাইক সজোরে ধাক্কা দেয় পিয়াস দাসকে৷  বাইকের ধাক্কায় পিয়াস দাস রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে৷ পিয়াসকে ধাক্কা দিয়ে পালসার বাইক চালক দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়৷ এখনো পর্যন্ত ঘাতক বাইক চালকের খোঁজ পাওয়া যায়নি৷  বিকট শব্দে প্রত্যক্ষদর্শী এবং বাড়ির লোকজন ছুটে এসে দেখেন রাস্তার মধ্যে পড়ে আছে পিয়াস৷ সাথে সাথে পিয়াসকে উদ্ধার করে  নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পিয়াসের অবস্থা গুরুত্ব দেখে সাথে সাথে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেন৷

Releated Posts

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বৃদ্ধা রোগীর সঙ্গেদুর্ব্যবহারের অভিযোগ, চিকিৎসককে ঘিরে ক্ষোভ

 তেলিয়ামুড়া, ৮ মে : তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এক বৃদ্ধা রোগীর সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক…

ByByReshmi Debnath May 8, 2026

পৃথক ভিলেজ কমিটির দাবিতে আমবাসা মহকুমা শাসকের দপ্তরে ব্রু শরণার্থীদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৮ মে : রাজ্যে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে নতুন দাবিতে সরব হল ব্রু…

ByByReshmi Debnath May 8, 2026

ধনপুর সীমান্তে ৯০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা

কাঠালিয়া, ৮ মে : রাজ্যে নেশা বাণিজ্য আদৌ বন্ধ হবে কিনা, তা নিয়ে সমাজের একাংশ বুদ্ধিজীবী মহলে ফের…

ByByTaniya Chakraborty May 8, 2026

সোনাইমুড়ীতে রাস্তা অবরোধ, জল নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ৮ মে : দীর্ঘদিন ধরে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কুমারঘাটের সোনাইমুড়ী…

ByByTaniya Chakraborty May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top