মুম্বই, ১১ নভেম্বর (হি.স.) : শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রায় যোগ দিলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে। রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রা আজ ৬৫তম দিনে হিঙ্গোলি জেলার কালামনুরি পৌঁছেছে।
শুক্রবার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে কালমুনারিতে কংগ্রেসের ভারত সফরে যোগ দিয়েছিলেন এবং রাহুল গান্ধীর সঙ্গে একটি পদযাত্রা করেন। তাঁর সঙ্গে ছিলেন বিধান পরিষদের বিরোধী দলের নেতা আম্বাদাস দানভে এবং প্রাক্তন মন্ত্রী শচীন আহির। হিঙ্গোলিতে রাহুল গান্ধী এবং আদিত্য ঠাকরেকে স্থানীয় নাগরিকরা পদযাত্রার সময় ফুল দিয়ে স্বাগত জানান।
হিঙ্গোলিতে ভারত জোড়া যাত্রায় রাহুল গান্ধী এবং আদিত্য ঠাকরেকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে মহিলা এবং শিশুরা উপস্থিত ছিল। এই দুই নেতাকে স্বাগত জানাতে এখানে একটি হাতিও আনা হয়েছিল। পদযাত্রা চলাকালীন রাহুল গান্ধী পথ চলতি মানুষের সঙ্গে কথা বলেন।



















