News Flash

  • Home
  • দেশ
  • পরিকাঠামো রক্ষণাবেক্ষণে আংশিক বাতিল কয়েকটি ট্রেন
Image

পরিকাঠামো রক্ষণাবেক্ষণে আংশিক বাতিল কয়েকটি ট্রেন

গুয়াহাটি, ১১ নভেম্বর (হি.স.) : ওয়াশিং পিট রক্ষণাবেক্ষণের জন্য সেন্ট্রাল রেলওয়ের অধীনে লোকমান্য তিলক টার্মিনাস ইয়ার্ডে ট্রাফিক ব্লকের পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেনের চলাচল আংশিক বাতিল করা হয়েছে।

উত্তরপূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় জানান, ১২, ১৯, ২৬ নভেম্বর এবং ৩ ও ১০ ডিসেম্বর (২০২২) কামাখ্যা থেকে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ২২৫১২ নং কামাখ্যা-লোকমান্য তিলক টার্মিনাস কর্মভূমি এক্সপ্রেস ট্রেনরর চলাচল থানেতে সংক্ষিপ্ত সমাপন হবে এবং থানে ও লোকমান্য তিলক টার্মিনাসের মধ্যে বাতিল থাকবে।

সব্যসাচী দে জানান, ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ও ১৩ ডিসেম্বর লোকমান্য তিলক টার্মিনাস থেকে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ২২৫১১ নং লোকমান্য তিলক টার্মিনাস-কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি থানে থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং লোকমান্য তিলক টার্মিনাস ও থানের মধ্যে বাতিল থাকবে।

এই ট্রেনগুলির স্টপেজ, সময়সূচি ও চলাচলের বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট ও এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার আগে বিশদ বিবরণ দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top