News Flash

  • Home
  • খেলা
  • এশিয়ান চ্যাম্পিয়নশিপে বক্সিংয়ে সোনা জিতলেন লাভলিনা, মীনাক্ষির রুপো
Image

এশিয়ান চ্যাম্পিয়নশিপে বক্সিংয়ে সোনা জিতলেন লাভলিনা, মীনাক্ষির রুপো

আম্মান, ১১ নভেম্বর (হি.স.) : এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপস-এ শুক্রবার সোনা জিতলেন ভারতের চ্যাম্পিয়ন মহিলা বক্সার লাভলিনা বরগোঁহাই। জর্ডনের আম্মানো আয়োজিত এই টুর্নামেন্টের মহিলাদের বিভাগে ৭৫ কেজি ক্যাটেগরিতে তিনি হারিয়েছেন উজবেকিস্তানের মহিলা বক্সার রুজমেতোভা সোখিবাকে সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ফলাফলে হারিয়েছেন। ৬৯ কেজি ডিভিশন থেকে ৭৫ কেজি ডিভিশনে উঠে আসার পর এই ডিভিশনে এটাই তাঁর প্রথম টুর্নামেন্ট। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের অপর দুই মহিলা বক্সারের মধ্যে ফ্লাইওয়েট ডিভিশনে মীনাক্ষি ৫২ কেজি বিভাগে রুপো জিতেছেন এবং ৬৩ কেজি বিভাগে সোনা জিতেছেন পরভীন হুদা। জাপানের কিতো মাইতে ৫-০ ব্যবধানে হারিয়েছেন তিনি। আগামীকাল ১২ নভেম্বরএই টুর্নামেন্টে পুরুষদের বিভাগে ফাইনাল ম্যাচ রয়েছে।

উল্লেখ্য, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর থেকে তেমন ছন্দে ছিলেন না লভলিনা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে তিনি আবার ছন্দে ফিরলেন। অলিম্পিকে পদকজয়ী ভারতের চ্যাম্পিয়ন মহিলা বক্সার লাভলিনার জন্ম অসমে ১৯৯৭ সালে। ২০২০ সালে অলিম্পিক গেমসে মহিলাদের ওয়েল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন তিনি।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top