News Flash

  • Home
  • দেশ
  • অকাল-মৃত্যু! জিম করতে গিয়ে প্রয়াত টেলি অভিনেতা সিদ্ধান্ত সূর্যবংশী
Image

অকাল-মৃত্যু! জিম করতে গিয়ে প্রয়াত টেলি অভিনেতা সিদ্ধান্ত সূর্যবংশী

মুম্বই, ১১ নভেম্বর (হি.স.): অকালেই প্রয়াত হয়েছেন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। শুক্রবার মুম্বইয়ের একটি জিমে শরীরচর্চা করতে করতে আচমকাই লুটিয়ে পড়েন অভিনেতা। কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অভিনেতাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। অভিনেতার পরিবারের তরফ থেকে কিছু না জানা হলেও সূত্রের খবর, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।

মুম্বই পুলিশ সূত্রের খবর, শুক্রবার জিমে শরীর চর্চা করার সময় অসুস্থ হয়ে পড়ে যান অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। তাঁকে নিয়ে যাওয়া হয় কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে, কিন্তু প্রাণে বাঁচানো যায়নি অভিনেতাকে। অভিনেতার মৃত্যুর তদন্ত শুরু করেছে ওশিওয়ারা পুলিশ। পুলিশ জানিয়েছে, মামলা দায়ের হয়নি, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top