News Flash

  • Home
  • দিনের খবর
  • শনিবার অন্ধ্রপ্রদেশে ১৫ হাজার কোটি টাকার নয়টি প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

শনিবার অন্ধ্রপ্রদেশে ১৫ হাজার কোটি টাকার নয়টি প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১১ নভেম্বর (হি.স.) : আগামীকাল শনিবার অন্ধ্রপ্রদেশে ১৫ হাজার কোটি টাকার নয়টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাজ্য সরকার। এ সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার জানান, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশে দুদিনের সফরে শুক্রবার সন্ধ্যায় বিশাখাপত্তনমে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী নৌ-বিমানবন্দর আইএনএস দেগায় নামবেন। এখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। এখান থেকে প্রধানমন্ত্রী সরাসরি ইস্টার্ন নেভাল কমান্ডের গেস্ট হাউসের উদ্দেশে রওনা হবেন। এই সময়ে প্রধানমন্ত্রী মোদী আইএনএস দেগা থেকে নেভাল ডকইয়ার্ড পর্যন্ত বিজেপি কর্মীদের রোড শোতেও অংশ নেবেন।
সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকাল ৯:৪০ টায় অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে রাজ্যে ১৫,০০০ কোটি টাকারও বেশি মূল্যের নয়টি প্রকল্পের সূচনা বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন ছাড়াও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে জনসভায়ও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি অনুযায়ী, জনসভা শেষে প্রধানমন্ত্রী ১১টা ৪৫ মিনিটে আবার হেলিকপ্টারযোগে ইস্টার্ন নেভাল কমান্ডের বিমানবন্দর আইএনএস দেগায় পৌঁছাবেন। শনিবার বিকেলে এখান থেকে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top