News Flash

  • Home
  • দিনের খবর
  • গান্ধীর চিন্তাধারা আজকের অনেক চ্যালেঞ্জের সমাধান করে: প্রধানমন্ত্রী মোদী
Image

গান্ধীর চিন্তাধারা আজকের অনেক চ্যালেঞ্জের সমাধান করে: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : গান্ধীবাদী মূল্যবোধ আজ খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে। সংঘাতের অবসান হোক বা জলবায়ু সংকট, গান্ধীজির ধারণায় আজকের অনেক চ্যালেঞ্জের সমাধান রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার প্রধানমন্ত্রী তামিলনাড়ুর ডিন্ডিগুলে গান্ধীগ্রাম গ্রামীণ সংস্থার ৩৬তম সমাবর্তনে রাজ্যপাল এন রবি এবং মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের উপস্থিতিতে ভাষণ দেন। ২০১৮-১৯ এবং ২০১৯-২০ ব্যাচের ২৩০০ জনেরও বেশি শিক্ষার্থী সমাবর্তনে ডিগ্রি লাভ করেন।
এই সময় প্রধানমন্ত্রী ছাত্রদের বলেন, মহাত্মা গান্ধী গ্রামগুলিকে স্বনির্ভর করতে চেয়েছিলেন এবং গ্রামীণ উন্নয়নের আমাদের দৃষ্টিভঙ্গি গান্ধীর থেকেই অনুপ্রেরণা নেয় – ‘আত্মা গাঁও কি – সুবিধা শহর কি’। শহুরে এবং গ্রামীণ জীবনযাত্রার মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু বৈষম্য নয়। আজ দেশ এই বিভক্তির অবসান ঘটাতে কাজ করছে। গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে এবং উন্নয়ন পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়।

তিনি আরও বলেন, গ্রামীণ এলাকার ভবিষ্যতের জন্য ‘টেকসই কৃষি’ গুরুত্বপূর্ণ। সার আমদানির ওপর দেশের নির্ভরতা কমায় প্রাকৃতিক চাষের প্রতি ব্যাপক উৎসাহ রয়েছে। এটি মাটি এবং মানুষের স্বাস্থ্য উভয়ের জন্যও ভাল।
মোদী বলেন, খাদি মহাত্মার হৃদয়ের খুব কাছাকাছি ছিল এবং আজ এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গত ৮ বছরে খাদির বিক্রি ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর ১লক্ষ কোটি টাকার রেকর্ড টার্নওভার নথিভুক্ত করেছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top