News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল রেফারিদের ফিটনেস ক্যাম্প
Image

ফুটবল রেফারিদের ফিটনেস ক্যাম্প

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে রেফারীদের চার দিনের ফিটনেস ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আসন্ন রাখাল মেমোরিয়াল নক আউট এবং সিনিয়র প্রথম ডিভিশন ফুটবলকে সামনে রেখে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ থেকে ১৮ নভেম্বর, চারদিনের এই শিবিরে রাজ্যের সকল ফুটবল রেফারীরা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে বাছাইকৃত ১৬ জন রেফারিদের প্রত্যেককে ১৫ নভেম্বর সকাল ৭টার মধ্যে উমাকান্ত মাঠে উপস্থিত থাকতে আহ্বান জানানো হচ্ছে। উক্ত ফিটনেস ক্যাম্পে রাজ্যের প্রথম প্রাক্তন জাতীয় রেফারী বাদল চক্রবর্তী ফিটনেসের পর রেফারির বেশ কিছু নিয়ম কানুন তথা ল্ নিয়ে রেফারীদের সঙ্গে আলোচনা করবেন। রেফারীদের সঙ্গে বাঁশি, কার্ড, ফ্ল্যাগ যাদের কাছে আছে, ওয়ার্ম-আপ স্যু, বুট, জার্সি, পেন্ট ইত্যাদি সহ রিপোর্ট করতে বলা হয়েছে। বাছাইকৃত রেফারিরা হলেন সত্যজিৎ দেবরায়, শিবজ্যোতি চক্রবর্তী, তাপস দেবনাথ, টিঙ্কু দে, অভিজিৎ দাস, কার্তিক দাস, অরিন্দম মজুমদার, বিশ্বজিৎ দাস, আদিত্য দেববর্মা, বিপ্লব সিনহা, অসীম বৈদ্য, কৈলাসপদ জমাতিয়া, তপন কুমার নাথ, সজল গোপ, পল্লব চক্রবর্তী ও প্রতাপ দাস। ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক নারায়ন দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top