News Flash

  • Home
  • খেলা
  • দিল্লিতে বিজয় হাজারে ট্রফির ত্রিপুরা – উত্তর প্রদেশ ম্যাচ শনিবার
Image

দিল্লিতে বিজয় হাজারে ট্রফির ত্রিপুরা – উত্তর প্রদেশ ম্যাচ শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।। শেষ প্রস্তুতি সেরে নিলেন ত্রিপুরার ক্রিকেটাররা। আগামীকাল থেকে অভিযান শুরু করছেন ঋদ্ধিমান সাহা-‌র নেতৃত্বে ত্রিপুরা দল। দিল্লিতে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। এয়ার ফোর্স কমপ্লেক্স মাঠে আগামীকাল ত্রিপুরার প্রতিপক্ষ উত্তর প্রদেশ। শুক্রবার দুপুরে পালামের দুই নং মাঠে হয় ত্রিপুরা দলের অনুশীলন। নির্ধারিত সূচী অনুয়ায়ী ২ ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। যতটুকু খবর, এয়ারফোর্স মাঠে ২২ গজ ব্যাটিং সহায়ক। তা মাথায় রেখেই একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে প্রথম একাদশ সাজানোর পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা। তবে আগামীকাল সকালে উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ত্রিপুরার হয়ে আজ গোড়াপত্তন করবেন বিশাল ঘোষ এবং বিক্রম কুমার দাস। এরপর আসার কথা সুদীপ চ্যাটার্জি, রজত দে, দলনায়ক ঋদ্ধিমান, উদীয়ান বসু, দীপক ক্ষৈত্রী এবং মণিশঙ্কর মুড়াসিং। এছাড়া প্রথম একাদশে থাকার সম্ভাবনা রয়েছে অজয় সরকার, আমিত আলি এবং পারভেজ সুলতান। টসে জয়লাভ করলে ত্রিপুরা সম্ভবত প্রথমে ব্যাটিং নেবে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে।  প্রথম ম্যাচের পর যথাক্রমে ১৩ নভেম্বর হায়দরাবাদ, ১৫ নভেম্বর চন্ডিগড়, ১৭ নভেম্বর হিমাচল প্রদেশ, ১৯ নভেম্বর গুজরাট,২১ নভেম্বর সৌরাষ্ট এবং ২৩ সেপ্টেম্বর মনিপুরের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। রাজ্য দলের ম্যানেজার সুমন্ত দেবরায় বলেন, প্রতিপক্ষ দলগুলোকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে ছেলেরা তৈরী হচ্ছে। আশাকরি ভালো খেলা হবে। প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী হলেও ভয় পাচ্ছে না আমাদের ক্রিকেটাররা। প্রতিটি দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে বদ্ধপরিকর রাজ্যদলের প্রতিটি ক্রিকেটার। ত্রিপুরা দল:‌ঋদ্ধিমান সাহা (‌অধিনায়ক), রজত দে (‌সহ অধিনায়ক), বিক্রম কুমার দাস, মণিশঙ্কর মুড়াসিং, রাণা দত্ত, অজয় সরকার,বিশাল ঘোষ, পারভেজ সুলতান, চিরঞ্জীৎ পাল, উদীয়ান বসু, জয়দীপ বনিক, অমিত আলি, সঞ্জয় মজুমদার, জয়দীপ ভট্টাচার্য, অভিজিৎ সরকার, কৃতিদীপ্ত দাস, সম্রাট সিনহা, সুদীপ চ্যাটার্জি এবং দীপক ক্ষাত্রী। ম্যানেজার:‌ সুমন্ত দেবরায়, কোচ ভাস্কর পিল্লাই, সহকারি কোচ:‌কিশোর মুহুরী, দেবব্রত চৌধুরি, ট্রেণার:‌ অবিনভ শঙ্কর নারায়ন, ফিজিও:‌ রবীন্দ্র কুমার,থ্রো ডাউন স্পেশালিস্ট:‌ এ জয়ন্ত অশোক, মেসার:‌ বিশাল দিক্ষিত এবং ভিডিও অ্যানালাইসিস:‌ অভিজিৎ চক্রবর্তী।     ‌‌  ‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top