News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৬ প্রস্তুতি ম্যাচে নজরে শুভজিৎ, আয়ুষ ও রুদ্র সেনগুপ্ত
Image

অনূর্ধ্ব-১৬ প্রস্তুতি ম্যাচে নজরে শুভজিৎ, আয়ুষ ও রুদ্র সেনগুপ্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর।। প্রস্তুতি ম্যাচে এবার রান এসেছে শুভজিৎ দাসের ব্যাট থেকে। সঙ্গে আয়ুষ দেবনাথও কিছুটা ব্যাটিং প্রতিভার পরিচয় দিয়েছে। বোলিং সাফল্যের তালিকায় রয়েছে রুদ্র সেনগুপ্ত ও রাকেশ রুদ্র পালের নাম। খেলছে সবাই, চেষ্টার ত্রুটি নেই কারোর। অনূর্ধ্ব ১৬ রাজ্য দল গঠনের লক্ষ্যে প্রস্তুতি ম্যাচ ফের শুরু হয়েছে আজ, বৃহস্পতিবার থেকে। দুদিনের ম্যাচ শুরুতে সকাল ন’টায় এমবিবি স্টেডিয়ামে টস জিতে টিসিএ গ্রীন দল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে টিসিএ রেড টিম দিনভর ৭৫ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে শুভজিৎ দাস সর্বাধিক ৫৬ রান পায়। এছাড়া, আয়ুষ দেবনাথের ৩৪ রান, বিশাল শীলের ২৯ রান এবং জয়জিৎ সাহার ২৩ রান উল্লেখযোগ্য। গ্রীন দলের বোলার রুদ্র সেনগুপ্ত ও রাকেশ রুদ্র পাল দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া, আকাশ নাথ, অভিক পাল, দেবব্রত ঋষি দাস, শরিফ উদ্দিন ও সৌরদীপ দেববর্মা পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষে টিসিএ রেড টিম ১৩ ওভার খেলে বিনা উইকেটে ৩৮ রান সংগ্রহ করেছে। ওপেনার দেবাংশু দত্ত ২১ রানে এবং হৃদয় দেবনাথ ১৭ রানে উইকেটে রয়েছে।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top