News Flash

  • Home
  • খেলা
  • রাখাল শীল্ড ফুটবল ২১ নভেম্বর থেকে, এ-ডিভিশন ২ ডিসেম্বরে শুরু
Image

রাখাল শীল্ড ফুটবল ২১ নভেম্বর থেকে, এ-ডিভিশন ২ ডিসেম্বরে শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর।। ঐতিহ্যবাহী রাখাল শীল্ড নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২১ নভেম্বর থেকে। ইতিমধ্যে টুর্নামেন্টের ক্রীড়া সূচিও ঘোষণা করা হবে। এবারকার রাখাল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট স্পন্সর করবে টেপের পূর্বতন সভাপতি তথা বর্তমান পেট্রন রতন সাহার ব্যবসায়ী প্রতিষ্ঠান এম এল প্লাজা। এদিকে, টিএফএ পরিচালিত প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ২ ডিসেম্বর থেকে। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এবারকার প্রথম ডিভিশন ফুটবল লিগ স্পন্সর করবে টি এফ এ-র নবনির্বাচিত সহ-সভাপতি রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী রূপক সাহার সংস্থা শ্যামসুন্দর কোং জুয়েলার্স। এবারকার ফুটবল প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়ন দল ৭৫ হাজার টাকা, রানার্স আপ দল ৫০ হাজার টাকা, তৃতীয় স্থানাধিকারী দল ১৫ হাজার টাকা এবং চতুর্থ স্থান অধিকারী দল দশ হাজার টাকা পুরস্কার পাবে। ঐতিহ্যবাহী পদ্মজং ফুটবল টুর্নামেন্ট এবার আগরতলায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ডে ফ্লাডলাইটে এই টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করা হচ্ছে। গত ৬ নভেম্বর টিএফএ-এর গভর্নিং বডির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সমূহের বিস্তারিত আজ এক সাংবাদিক সম্মেলনে উপস্থাপন করেন সচিব অমিত চৌধুরী। এছাড়া, টিএফএ-র উদ্যোগে অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা বিভাগের ফুটবল টুর্নামেন্ট এবং রাজ্যভিত্তিক সিনিয়র ফুটবল টুর্নামেন্টের আয়োজন নিয়েও পরিকল্পনা রয়েছে বলে জানান। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে প্রদেয় অর্থ রাশি দিয়ে ইয়ুথ ফুটবলারদের মাঠে আনা এবং তাদেরকে টানা ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে টিএফএ-র। এছাড়া, বাংলাদেশ থেকে ফুটবল দলকে আগরতলায় এনে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলানোর পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানান টিএফএ-র সভাপতি প্রণব সরকার। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে সহ-সচিব কৃষ্ণপদ সরকার এবং পার্থসারথি গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top