ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।।উমাকান্ত মাঠের সম্মুখভাগ বিশেষ করে খেলার মাঠ বেদখল হতে চলেছে এনজিও-র হাতে। আখেরে শিক্ষার্থী খেলোয়াড়দের মাথায় হাত। ক্রিকেট, ফুটবল হ্যান্ডবল, কাবাডি, ভলিবল — সকাল থেকে বিকেল পর্যন্ত উমাকান্ত একাডেমির সম্মুখভাগে প্রচুর সংখ্যক খেলোয়াড়দের সমাগম ঘটে থাকে। কার্যত মেলা উপলক্ষে প্রশাসনের সবুজ সংকেত পেয়ে এক বা একাধিক এনজিও সেখানে মেলার আয়োজন করতে যাচ্ছে। এখানে সেখানে অস্থায়ী স্টল তৈরির মধ্য দিয়ে মাঠের চেহারার পরিবর্তন করে নিচ্ছে। শতাধিক খেলোয়াড়রা আজও মাঠের পরিস্থিতি দেখে মনে মনে ক্ষোভ ধুমায়িত হলেও নীরবে ঘর মুখো হতে হয়েছে। অন্ততপক্ষে এই মাঠটুকু ছেড়ে অন্যত্র, যেখানে মেলার আয়োজনের উপযুক্ত স্থানে, এ ধরনের মেলা আয়োজন করলে অন্ততপক্ষে খেলোয়াররা হতাশ হতেন না। এ বিষয়ে ক্রীড়া প্রেমী লোকজনও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।

উমাকান্তের সম্মুখভাগে খেলার মাঠ মেলার জন্য বেদখল, ক্ষোভ চরমেউমাকান্তের সম্মুখভাগে খেলার মাঠ
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















