News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন : জয়ের ধারা অব্যাহত রেখে সুপার ফোর নিশ্চিত ত্রিবেণীর
Image

বি-ডিভিশন : জয়ের ধারা অব্যাহত রেখে সুপার ফোর নিশ্চিত ত্রিবেণীর

ত্রিবেণী-‌২ (‌কৌতল, শান্তাজয়)
মৌচাক-‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর।। ‘‌অশ্বমেঘ’ ঘোড়ার দৌড় অব্যহত। আর ওই ঘোড়ার দৌড়ের কাছে নাস্তানুবাদ হতে হচ্ছে বিপক্ষ দল। টানা ৪ ম্যাচে জয় পেয়ে লিগ টেবিলে এককভাবে শীর্ষে রয়েছেন সুবোধ দেববর্মার দল ত্রিবেণী। পাশাপাশি সুপার ফোরও অনেকটা নিশ্চিত করে নিলো গেলোবছর তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে উঠা শহর দক্ষিণাঞ্চলের ওই ক্লাবটি। মঙ্গলবার মৌচাক ক্লাবকে কার্যত বিধ্বস্ত করে ত্রিবেণী। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিবেণী সঙ্ঘ ২-‌০ গোলে পরাজিত করে মৌচাক ক্লাবকে। গেলো ম্যাচে হ্যাটট্রিক করা কৌতল জমাতিয়া এদিনও ছিলেন দুরন্ত ফর্মে। নিজে একটি গোল করার পাশাপাশি ‌‌করালেনও গোল। ত্রিবেণী সঙ্ঘকে এদিনও কার্যত অক্সিজেন দেন কৌতল। দলের আক্রমণভাগের ওই ফুটবলারটির গতির কাছে বেশ কয়েকবার বিপক্ষ দলের রক্ষণভাগকে নাস্তানুবাদ হতে দেখা গেছে। তবে এদিন যেখেলা সুবোধ দেববর্মার ছেলেরা খেলেছে তাতে ব্যবধান আরও বাড়ার কথা ছিলো। উমাকান্ত মিনি স্টেডিয়ামের অ্যাস্টোটার্ফে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমাত্তক ফুটবল খেলতে থাকেন ত্রিবেণী সঙ্ঘের ফুটবলাররা। গতি, দক্ষতা এবং শক্তি-‌ তিন বিভাগেই মৌচাকের ফুটবলারদের পেছনে ফেলে দিয়েছিলেন রাজেন্দ্র দেববর্মা‌-‌রা। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো ত্রিবেণী। যদিনা জয়ন্ত সারেন সহজ সুযোগ নষ্ট না করতেন। প্রথম গোলের জন্য ৩২ মিনিট অপেক্ষা করতে হয়েছে ত্রিবেণীকে। ওই সময় অনেকটা একক দক্ষতায় বল নিয়ে বিপক্ষের বক্সে ঢুকে বিপক্ষের জাল নাড়িয়ে দেন কৌতল জমাতিয়া। সমতা ফেরানোর জন্য মৌচাকের ফুটবলাররা এরপর ক্রমাগত আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি। ৮২ মিনিটে মৌচাকের জালে শেষ বার বল ঢুকিয়েছেন শান্তাজয় রিয়াং। শেষ পর্যন্ত ২-‌০ গোলে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে রইলো ত্রিবেণী সঙ্ঘ। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top