News Flash

Image

ফের সঙ্কটে ঐন্দ্রিলা

কলকাতা, ৮ নভেম্বর (হি. স.) : হাসপাতালের বিছানায় এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রে খবর, ৭দিন কেটে গেলেও এখনও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। ‘সি প্যাপ’ সাপোর্টে রয়েছেন অভিনেত্রী। এখনও বিপন্মুক্ত নন নায়িকা। তাঁর দেহে নতুন সংক্রমণ পাওয়া গিয়েছে, এমনটাই খবর হাসপাতাল সূত্রে।

আচমকা ব্রেন স্ট্রোক হয়ে গত সাত দিন হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী। জানা গিয়েছিল, শরীরের এক দিক পুরো অসাড়। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছিলেন। তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছিল গোটা টলিউড।এত উদ্বেগের মাঝে সোমবার সন্ধেবেলা সামান্য স্বস্তির খবর শুনিয়েছিলেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী। ফেসবুকে লেখেন, “সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা।” ‘এক্সটার্নাল স্টিমুলি’র মাধ্যমে অভিনেত্রীকে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা।

সব্যসাচী জানিয়েছিলেন, পুরোপুরি জ্ঞান না ফিরলেও তাঁর শ্বাসক্রিয়া আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। রক্তচাপ মোটামুটি স্বাভাবিক। জ্বরও কমেছে। তবে কখনও ভাল, কখনও আবার মন্দ কোনওটাই সঠিক ভাবে বলতে পারছেন না চিকিৎসকরা। তবে ঐন্দ্রিলার বয়স যেহেতু অনেকটাই কম, সেই আশাতেই বুক বেঁধেছেন অভিনেত্রীর চিকিৎসক এবং প্রিয়েজনেরা। এর মধ্যে মঙ্গলবার বিকেলে এল নতুন সংক্রমণের খবর।

Releated Posts

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার ইস্তফা, ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই পদত্যাগ

নয়াদিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): যশবন্ত বর্মার, এলাহাবাদ হাইকোর্টের-এর বিচারপতি, চলমান ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই হঠাৎ পদত্যাগ করলেন। তিনি রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

‘কোনও লেনদেন নেই’: তৃণমূলকে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের, ভাইরাল ভিডিও খারিজ

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়াল। আজুপ (আম জনতা উন্নয়ন পার্টি)-এর সভাপতি হুমায়ুন কবির…

ByByNews Desk Apr 10, 2026

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top