News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষ্ণপ্রেমে মুগ্দ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন ঃ মুখ্যমন্ত্রী
Image

কৃষ্ণপ্রেমে মুগ্দ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷  সোমবার রাতে রাধামাধব উন্নয়ন মন্দিরে  ২২৫ তম মহারাস উৎসবে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ কৃষ্ণপ্রেমে মুগ্দ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন৷ শ্রীকৃষ্ণ তাঁদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন৷ গোপিনীদের মন অহংপূর্ণ হলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্ধান করেন৷ গোপিনীদের ভুল ভাঙে, অহং চূর্ণ হয় এবং শ্রীকৃষ্ণের স্তব করেন৷ গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান এবং প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্তিদান করেন৷ ১৭৯৮ সালে মনিপুরের রাজা রাজর্ষী ভাগ্যচন্দ্র তার কনিষ্ঠা কন্যা হরিশ্বেশ্বরী দেবীকে ত্রিপুরার মহারাজা দ্বিতীয় রাজধর মাণিক্যের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ করে রাধামাধব বিগ্রহটি পূজার জন্য প্রদান করেন৷ প্রথম অবস্থায় এটি জিরানিয়ায় অবস্থিত ছিল৷ কিন্তু পরবর্তী সময়ে তা স্থান করে নেয় রাধানগর স্থিত রাধামাধব মন্দিরে৷ তখন  থেকে প্রতিবছর শারদ জ্যোৎস্নায় প্লাবিত কার্তিক পূর্ণিমা তিথিতে মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাশ  চিরাচরিত প্রথায় মন্দিরে প্রতিপালিত হচ্ছে৷ এভাবে রাজা রাজর্ষী ভাগ্যচন্দ্র রাসলীলাকে যেমন মহিমান্বিত করেছেন,  তেমনি মহামিলনে প্রতিধবনিত করেছেন৷ সোমবার রাতে রাধানগর স্থির রাধামাধব মন্দিরে মহারাস উৎসব অনুষ্ঠিত হয়৷ মণিপুরী  সম্প্রদায়ের সার্বজনীন উৎসব এই রাস৷ এবছর রাধামাধব উন্নয়ন মন্দিরে  ২২৫ তম মহারাস উৎসব উদযাপিত  হয়৷  এদিন রাস উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ তাঁকে মনিপুরীদের চিরাচরিত পাগড়ী পড়িয়ে বরণ করে নেওয়া হয়৷ রাস পূজায় অংশ নেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বলেন এই রাধানগর রাসের সাথে দীর্ঘ দিনের পরিচয়৷ একতার মাধ্যমে বৈচিত্রের প্রমান এই রাধানগর মন্দির৷ ১৯ টি জনজাতির তাদের নিজস্ব ঐতিয্য সেটাই প্রমান করে বলে জানান মুখ্যমন্ত্রী৷ বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় এই রাস উৎসব উদযাপিত হয়৷ চিরাচরিত প্রথায় হয় রাস নৃত্যের অনুষ্ঠান৷ মনিপুরের পাশাপাশি রাজ্যের গোপীরা এই রাস উৎসবে অংশ নেন৷ ইতিমধ্যেই রাস উৎসবকে কেন্দ্র করে রাধানগর স্থির রাধামাধব মন্দির সংলগ্ণ এলাকায় পসরা সাজিয়ে বসেন দোকানীরা৷ বহু মানুষের সমাগম ঘটে৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top