News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক কিকবক্সিংয়ে দুর্দান্ত সাফল্য ত্রিপুরার খেলোয়ারদের
Image

আন্তর্জাতিক কিকবক্সিংয়ে দুর্দান্ত সাফল্য ত্রিপুরার খেলোয়ারদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।। আন্তর্জাতিক কিকবক্সিং-এ ত্রিপুরার অংশগ্রহণকারীরা দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। গত ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত দিল্লীর তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ইন্ডিয়ান ওপেন আন্তর্জাতিক কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২২। এই উন্মুক্ত আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্য থেকে ৫ জন জাতীয়  পদকজয়ী কিকবক্সlর ভারতীয় দলের হয়ে অংশ গ্রহণ করে এবং দুর্দান্ত সাফল্য কুড়িয়ে আনে l
পদদ  জয়ী  খেলোয়াড়েরা  হলো  মৃন্ময়ী সূত্রধর ও রুপাঞ্জলি দত্ত – দুটি করে স্বর্ণপদক বিজয়িনী; মুক্তা দেবনাথ একটি স্বর্ণ এবং দুইটি ব্রোঞ্জ পদক বিজয়িনী। পরিধি সূত্রধর দুইটি ব্রোঞ্জ পদক বিজয়িনী। সুজিত শীল একটি ব্রোঞ্জ পদক বিজয়ী। সব মিলে রাজ্য দলের খেলোয়াড়রা পাঁচটি স্বর্ণপদক এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়েছে। উল্লেখ্য, পদকজয়ী সকল খেলোয়াড়দের ত্রিপুরা কিকবক্সিং এসোসিয়েশন এর তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে l টীম কোচ বাপন চক্রবর্তী এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top