News Flash

  • Home
  • খেলা
  • ব্রাজিলীয় ফুটবল তারকা সোনারপুরে, ক্ষুদেদের সাথে খেললেন ফুটবল
Image

ব্রাজিলীয় ফুটবল তারকা সোনারপুরে, ক্ষুদেদের সাথে খেললেন ফুটবল

সোনারপুর, ৭ নভেম্বর (হি. স.) : রাজপুর সোনারপুর পুরসভা পরিচালিত ছোটদের ফুটবল কোচিং ক্যাম্পে এলেন ব্রাজিলের বিখ্যাত ফুটবলার কাফু। সোমবার বিকেলে সস্ত্রীক তিনি আসেন এই ফুটবল কোচিং ক্যাম্পে। সেখানে এসে ক্ষুদে ফুটবলারদের পরামর্শ দেন তিনি। তাদের সাথে ফুটবলও খেলেন। এছাড়া অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভালের শুভ সূচনা করেন এই ব্রাজিলীয় ফুটবলার। এই কার্নিভাল হবে ২১ থেকে ২৯ শে জানুয়ারি পর্যন্ত।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র ও রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফিরদৌসি বলেন, “ এটা আমাদের গর্ব। ওনার মতো একজন ফুটবলার এদিন আমাদের মধ্যে এসেছেন। এই ক্ষুদে ফুটবলারদের সাথে খেলেছেন, ওঁদের উৎসাহ দিয়েছেন। আমরা ভীষণ খুশি।”

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top