News Flash

  • Home
  • খেলা
  • আইসিসির অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার কোহলি
Image

আইসিসির অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার কোহলি

দুবাই, ৭ নভেম্বর (হি. স.): অবশেষে আইসিসির মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিরাট কোহলি । আইসিসির অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার বিরাট কোহলি। মাত্র ৪টি আন্তর্জাতিক টি-২০ ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমেই অক্টোবরের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন বিরাট। এক্ষেত্রে তিনি পিছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জিম্বাবোয়ের সিকন্দর রাজাকে।

মেয়েদের বিভাগে দুই ভারতীয় তারকাকে টেক্কা দিয়ে অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে তোলেন পাকিস্তানের অল-রাউন্ডার নিদা দার। লড়াইয়ে ছিলেন জেমিমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। যদিও শেষমেশ পাক তারকার কাছে পিছিয়ে পড়েন তাঁরা।

অক্টোবরে বিরাট কোহলি মোটে ৪টি আন্তর্জাতিক টি-২০ ইনিংসে ব্যাট করতে নামেন। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের ম্যাচে ২৮ বলে অপরাজিত ৪৯ রান করেন তিনি। পরে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৮২ এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে অপরাজিত ৬২ রানের অনবদ্য দু’টি ইনিংস খেলেন কোহলি।

কেবল বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অল্প রানে (১২) আউট হন বিরাট। সব মিলিয়ে অক্টোবরের ৪টি ইনিংসে ২০৫-এর অবিশ্বাস্য গড়ে ২০৫ রান সংগ্রহ করেন কোহলি। তাঁর স্ট্রাইক-রেট ১৫০.৭৩।

এদিকে, ডেভিড মিলার অক্টোবরে ওয়ান ডে ও টি-২০ ক্রিকেট মিলিয়ে ৭টি ইনিংসে ১৪৬.৩৭ স্ট্রাইক-রেটে ৩০৩ রান সংগ্রহ করেন। সিকন্দর রাজা অক্টোবরে ৭টি টি-২০ ইনিংসে সাকুল্যে ১৮৫ রান করার পাশাপাশি ৯টি উইকেটও দখল করেন।

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিরাট। তাঁর আগে ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও শ্রেয়স আইয়ার ছেলেদের বিভাগে আইসিসির মাসের সেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, আইসিসি এই পুরস্কার চালু করার পরে প্রথমবার খেতাব জেতেন পন্ত। মেয়েদের বিভাগে এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় হিসেবে হরমনপ্রীত কউর মাসের সেরা ক্রিকেটারের খেতাব হাতে তুলেছেন।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top