News Flash

  • Home
  • দেশ
  • দেশজুড়ে পালিত ক্যান্সার সচেতনতা দিবস, সচেতনতায় জোর দেওয়ার আহ্বান মনসুখের
Image

দেশজুড়ে পালিত ক্যান্সার সচেতনতা দিবস, সচেতনতায় জোর দেওয়ার আহ্বান মনসুখের

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি. স.) : দেশজুড়ে সোমবার ক্যান্সার সচেতনতা দিবস পালিত হচ্ছে। বিগত ৮ বছর ধরে ভারতে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে। ভারতে প্রতি বছর প্রায় ১১ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে দুই তৃতীয়াংশের ক্ষেত্রে রোগ শেষ পর্যায়ে ধরা পড়ায় বাঁচার সম্ভাবনা অত্যন্ত কমে যায়। ক্যান্সার সচেতনতা দিবসে মানুষের মধ্যে সচেতনতায় জোর দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

সোমবার টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, “জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসে আসুন আমরা ক্যান্সার প্রতিরোধে ও জীবন-ঝুঁকির এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে জীবন বাঁচাতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করি।” স্বামী বিবেকানন্দের একটি বাণীও এদিন নিজের টুইটারে তুলে ধরেন মনসুখ মান্ডভিয়া।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top