News Flash

  • Home
  • খেলা
  • চুকথারের জোড়া গোলে ফের জয়ের স্বাদ পেল মৌচাক
Image

চুকথারের জোড়া গোলে ফের জয়ের স্বাদ পেল মৌচাক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।। জয়ে ফিরলো মৌচাক ক্লাব। উত্তেজনাপূর্ণ ম্যাচে পরাজিত করলো নাইন বুলেটস ক্লাবকে। রাজ্য ফুটবল সংস্থা আযোজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মৌচাক ক্লাব ৩-‌২ গোল পরাজিত করে নাইন বুলেটস ক্লাবকে। আসরে ৪ ম্যাচ খেলে ২ টিতে জয়, ১ টি ম্যাচে পয়েন্ট ভাগ এবং ১ টি ম্যাচে পরাজিত হয়ে ৭ পয়েন্ট নিয়ে এখনও লড়াইয়ে টিকে রয়েছেন সুজিত ঘোষের দল মৌচাক। রবিবার ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। অ্যাস্টোটার্ফে ম্যাচ হওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছে দুদলের ফুটবলারদের। এর মধ্যে ২১ মিনিটে চপকথার জমাতিয়ার গোলে এগিয়ে যায় মৌচাক। তবে ব্যবধান বেশীক্ষণ ধরে রাখতে পারেনি দল। ২৯ মিনিটে সমতা ফেরান রাহুল জমাতিয়া। ৩৫ মিনিটে নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করে চুকথার জমাতিয়া আবার এগিয়ে দেন মৌচাককে। প্রথমার্ধের খেলা শেষ হওযার তিন মিনিট  আগে মালসোয়াম ডার্লংয়ের গোলে আবার সমতা ফেরায় নাইন বুলেটস। দ্বিতীয়ার্ধে দুদলই শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। খেলা প্রায় শেষের পথে। ফুটবলপ্রেমীরা ধরে নিয়েছিলেন ম্যাচ অমিমাংশিত হবে। তখনই আক্রমনে গিয়ে গোল পেয়ে যায় মৌচাক। জয়সূচক গোলটি করেন লালসান মানিক হালাম। ম্যাচটি পরিচালনা করেন বিশ্বজিৎ দাস।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top