News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য : উপমুখ্যমন্ত্রী
Image

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য : উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ নভেম্বর৷৷ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য৷ একতাই শক্তি৷ সবাই মিলে একসঙ্গে কাজ করেছে বলেই খরানসিং পাড়া বায়োভিলেজ সোলার হ্যামলেট গড়ে তোলা সম্ভব হয়েছে৷ আজ কিল্লা ব্লকের খরানসিং পাড়া বায়োভিলেজ সোলার হ্যামলেটের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা৷ তিনি বলেন, এই গ্রামের সকলকে আত্মনির্ভর করার জন্য গরু, ছাগল, হাঁস, মোরগ দেওয়া হয়েছে৷ গ্রামের সকলের জন্য সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে৷ জৈব চাষ পদ্ধতির মাধ্যমে কৃষিকাজ করার জন্য গ্রামের সকলের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ আমার গ্রাম আমার সন্মান৷ এই ধারণা থাকলেই গ্রামের উন্নতি হবে৷ সরকারি সম্পত্তিকে নিজের সম্পত্তি ভেবে রক্ষা করতে হবে৷ তিনি আরও বলেন, আজকের এই দিনটিকে খরানসিং দিবস হিসাবে পালন করা হয়েছে৷ আগামীবছরও এই দিনটিকে খরানসিং দিবস হিসাবে পালন করার জন্য উদ্যোগ নিতে হবে৷ তিনি বলেন, খরানসিং পাড়াকে আগে কেউ চিনতো না৷ এখন সবাই এই গ্রামকে চিনে৷
অনুষ্ঠানে জনজাতিকল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধার সুফল পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার অত্যন্ত আন্তরিক৷ খরানসিং পাড়া বায়োভিলেজ সোলার হ্যামলেট এর একটা অন্যতম উদাহরণ৷ গ্রামের প্রত্যেক মানুষের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা করে যাচ্ছে৷ যা আগামী দিনেও জারি থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ট্রেডার যুগ্ম অধিকর্তা দেবব্রত শুক্লদাস৷ এছাড়া বক্তব্য রাখেন বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের অধিকর্তা অনিমেষ দাস৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার অঞ্জন সেনগুপ্ত৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সচিব কে এস সেথি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷ উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা খরানসিং পাড়ায় বসবাসকারী ৬১ জন সুবিধাভোগীকে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্যের চেক তুলে দেন৷ এছাড়া ২৪ জন সুবিধাভোগীর হাতে ইম্প্রোভ কুক স্টোভ তুলে দেন৷ আজ উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মার হাত ধরে কিল্লা ব্লকের অন্তর্গত উত্তর ব্রজেন্দ্রনগর ভিলেজের ছাইমারওয়া বাজারে নির্মিত ৮টি মার্কেটস্টলের উদ্বোধন করা হয়৷ এতে মোট ব্যয় হয়েছে ২৩ লক্ষ ২১ হাজার ১৯৫ টাকা৷ এছাড়া ছাইমারওয়া বাজারে একটি কমিউনিটি হলকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে৷ যার দ্বারোদঘাটন করেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা৷ এতে মোট ব্যয় হয়েছে ১১ লক্ষ ৫৯ হাজার ৮২৭ টাকা৷ কিল্লা ব্লকের উত্তর গজেন্দ্রনগর ভিলেজে এমজিএন রেগা প্রকল্পে নির্মিত সিসি রোডের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা৷ এই রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা৷

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top