News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুতারমুড়ায় ধৃত চোরকে মাথা ন্যাড়া করে পরানো হল জুতোর মালা
Image

সুতারমুড়ায় ধৃত চোরকে মাথা ন্যাড়া করে পরানো হল জুতোর মালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷  সুতারমুড়া এলাকাবাসীর হাতে আটক রাবার চোর৷ মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে উত্তম মাধ্যম দিয়ে তুলে দেওয়া হয়  পুলিশের হাতে৷  ঘটনা শনিবার সকাল ১১টায়৷ সুতারমুড়া এলাকার রাবার ব্যবসায়ী অমেন্দ্র দেববর্মার বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে রাবার চুরি করে নিয়ে যায় কুখ্যাত রাবার চোর রাজকুমার দেববর্মা৷ বাড়ি লালসিংমুড়া সুতারমুড়া এলাকায়৷ রাবার মালিক অমেন্দ্র দেববর্মা বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বুঝতে পারেন উনার বাড়িতে চুরি হয়েছে৷ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখে  বুঝতে পারেন রাজকুমার দেববর্মার  সমস্ত রাবার শিড চুরি করে নিয়ে যায় শনিবার সকাল বেলায়৷ এলাকাবাসী ছুটে গিয়ে চোর রাজকুমার দেববর্মাকে আটক করেন৷ প্রথম অবস্থায় তাকে জিজ্ঞাসা করলে চোর রাজকুমার দেববর্মা পুরো ঘটনা অস্বীকার করে৷যখন সিসিটিভি ক্যামেরা ফুটেজ তার সামনে নিয়ে আসা হয়  তখন ঐ তার চেহারা মিলে যায়৷ উত্তেজিত এলাকাবাসী উত্তম মাধ্যম দিয়ে জুতোর মালো গলা পড়িয়ে সুতারমুড়া বাজার ঘুরিয়ে তাকে তুলে দেন  বিশ্রামগঞ্জ পুলিশের হাতে৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ উল্লেখ্য, বিশ্রামগঞ্জের লালসিং মুড়া, সুতার মুড়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে একই কৌশলে রাবার সিট চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷৷ তাতে রাবার বাগানের মালিকদের মধ্যে রীতিমতো আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top