News Flash

  • Home
  • দিনের খবর
  • সিকিম সফর শেষে দিল্লিতে রওনা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image

সিকিম সফর শেষে দিল্লিতে রওনা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

গ্যাংটক, ৫ নভেম্বর (হি.স.) : দুদিনের সিকিম সফর শেষ করে শনিবার দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিনে রাষ্ট্রপতি দক্ষিণ সিকিমের নামচির সিদ্ধেশ্বর ধাম পরিদর্শন করেন।

শুক্রবার সিকিম পৌঁছেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজধানী গ্যাংটকে তার সম্মানে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে দক্ষিণ সিকিমের নামচির সিদ্ধেশ্বর ধামে পৌঁছান। নামচি হেলিপ্যাডে তাঁকে অভ্যর্থনা জানান রাজ্যপাল গঙ্গা প্রসাদ, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সহ মন্ত্রীরা এবং ঊর্ধ্বতন সরকারি কর্তারা।

রাষ্ট্রপতি সিদ্ধেশ্বর ধাম পরিদর্শন করে শিব মন্দিরে পুরোহিতরা ‘রুদ্রাভিষেক পূজা’ করেন। রাষ্ট্রপতি তারপরে দক্ষতা উন্নয়ন বিভাগের অধীনে স্বনির্ভর গোষ্ঠীগুলির দ্বারা স্থাপিত স্টলগুলি পরিদর্শন করেন। রাষ্ট্রপতি স্বনির্ভর গোষ্ঠীর ২৬ জন সদস্য এবং সিকিমের মহিলা উদ্যোক্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম সিকিম সফর। এ সময় তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বহু প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, জেলা হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Releated Posts

দ্রুতগতির স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা, মধ্যপ্রদেশে মৃত ৪, আহত ১১

ভোপাল, ২৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের রাজগড় জেলায় দ্রুতগতির একটি স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা দেওয়ায় চারজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top