News Flash

  • Home
  • বিদেশ
  • গভীর রাতে রাশিয়ার ক্যাফেতে লেলিহান আগুন, জীবন্ত দগ্ধ অন্তত ১৩ জন
Image

গভীর রাতে রাশিয়ার ক্যাফেতে লেলিহান আগুন, জীবন্ত দগ্ধ অন্তত ১৩ জন

মস্কো, ৫ নভেম্বর (হি.স.) : শুক্রবার গভীর রাতে আচমকা আগুন লাগে রাশিয়ার একটি ক্যাফেতে। তাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ১৩ জনের। মর্মান্তিক ঘটনাটি মস্কো থেকে দূরের একটি ছোট শহরের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ২৫০ জনকে নিরাপদে উদ্ধার করেন তাঁরা। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে পুলিশ ও দমকল।

বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ভয়ংকর দুর্ঘটনাটি মস্কো থেকে ৩০০ কিলোমিটার দূরের কোস্ত্রোমা শহরের। শুক্রবার গভীর রাত আগুন লাগে পোলিগোন নামের একটি ক্যাফেতে। প্রত্যক্ষদর্শীরা রাত ২টো নাগাদ প্রথমবার আগুন খেয়াল করেন। এরপর তা দ্রুত ছড়ায়। ক্যাফেটিকে কেন্দ্র করে ৩ হাজার ৫০০ স্কোয়ার মিটারে ছড়িয়ে পড়ে আগুন। এর ফলেই ১৪ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়।
এদিকে প্রায় দশ মাস ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নয়া খবর, শুরুর দিকে কিছুটা এগিয়ে থাকলেও ক্রমে লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়ছে রুশ বাহিনী। আমেরিকা ও পশ্চিমের অস্ত্রে বলীয়ান ইউক্রেনীয় ফৌজ প্রায় অসাধ্য সাধন করে চলেছে। ইতিমধ্যে খারকভ, খেরসন, দোনবাস-সহ বেশ কিছু অঞ্চলে পিছু হঠছে রাশিয়ার সেনাবাহিনী।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top