News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু-কাশ্মীরে সোপোরে ধৃত দুই লস্কর জঙ্গি, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
Image

জম্মু-কাশ্মীরে সোপোরে ধৃত দুই লস্কর জঙ্গি, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

শ্রীমগর, ৫ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এলাকায় দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। ধৃত দুই লস্কর জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, পিস্তলের গুলি, আইইডি, গ্রেনেড ও অন্যান্য লড়াইয়ের সামগ্রী।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বারামুল্লা জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে দুই লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে সোপোরে পুলিশ ও সেনাবাহিনী। সোপোরের শাহ ফয়সল মার্কেট থেকে এক লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, পরে আরও একজনকে পাকড়াও করা হয়। সোপোরে বাসস্ট্যান্ড থেকে মার্কেটের দিকে আসার সময় একজনকে দেখে সন্দেহ হয় পুলিশের, তার হাতে একটি সন্দেহজনক ব্যাগ ছিল। তাকে থামতে বলা মাত্রই সে পালানোর চেষ্টা করে, তখনই গ্রেফতার করা হয়। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। ধৃত জঙ্গিদের মধ্যে একজনের নাম রিজওয়ান মুস্তাক ওয়ানি।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top