News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাগ্রস্ত যুবকের এলোপাথাড়ি আক্রমণে গুরুতর আহত তিন
Image

নেশাগ্রস্ত যুবকের এলোপাথাড়ি আক্রমণে গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷  নেশাগ্রস্ত যুবকের উশৃংখল আচরণ৷ বাধা দিতে গিয়ে নেশাগ্রস্ত যুবকের এলোপাতাড়ি আক্রমনে আহত হয়েছেন তিনজন৷ এ ব্যাপারে অভিযুক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷বিশালগড় মহকুমার গকুলনগর মধ্যপাড়া এলাকায় নেশাগ্রস্ত যুবকের উশৃংখল আচরণে  অতিষ্ঠ এলাকাবাসী৷ জানা যায় গকুলনগর মধ্যপাড়া এলাকার যুবক সুমন ভৌমিক বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত রয়েছে৷ যেমন চুরি ,ছিনতাই বিভিন্ন নেশা সামগ্রি বিক্রি ও সেবনের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে৷ তার যন্ত্রণায় অতিষ্ঠ এলাকার বেশ কয়েকটি পরিবার৷ এলাকাবাসীর অভিযোগ মূলে বৃহস্পতিবার এলাকার  প্রাণেশ চৌধুরী তাকে জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয়ে প্রানেশ চৌধুরীর উপর এলোপাাতাড়ি আক্রমণ চালায়৷ ঘটনাটি প্রত্যক্ষ করে তাকে বাঁচাতে এগিয়ে গেলে এই নেশাগ্রস্ত যুবকের আক্রমণের মুখে পড়েন অজিত দাস ও আলি আহমদ মিয়া৷ আহতরা হাসপাতালে চিকিৎসা সেরে অভিযুক্ত সুমন ভৌমিকের বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন৷ এদিকে ঘটনা এলাকায় চাউর হতেই ঘটনাস্থলে হাজির হয় গোটা এলাকার জনগণ৷ অবস্থা  বেগতিক দেখে অ্যাম্বুলেন্স ডেকে করে এম্বুলেন্স যোগে অভিযুক্ত সুমন ভৌমিককে হাসপাতালে  নিয়ে যাওয়া হয়৷ এদিকে প্রমিলা বাহিনী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সুমন ভৌমিকের বাড়িতে হাজির হয়৷ প্রমিলা বাহিনী ও  গোটা এলাকার জনগণের দাবি অভিযুক্ত সুমন ভৌমিকের পরিবার এই এলাকাতে থাকতে পারবে না৷ এই পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করতে হবে৷ আর না হলে গোটা এলাকার পরিবেশ ও যুব সমাজকে ধবংসের মুখে ফেলে দেবে বলে তারা অবিমত ব্যক্ত করেন৷

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top