News Flash

  • Home
  • দেশ
  • তেলেঙ্গানায় দুটি সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী নিহত
Image

তেলেঙ্গানায় দুটি সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী নিহত

হায়দরাবাদ, ৩ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি এবং ভিকারাবাদ জেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ৭ যাত্রী নিহত হয়েছেন।

সাঙ্গারেড্ডি জেলার আন্দোল মণ্ডলের কাঁসারপল্লির কাছে একটি রাজ্য পরিবহণ নিগমের বাস এবং গাড়ির সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা চার আরোহীর সবাই ঘটনাস্থলেই মারা যান। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
আরেকটি সড়ক দুর্ঘটনায়, ভিকারাবাদ জেলার থারুর মণ্ডলের বাচারামের কাছে একটি ট্রাক এবং অটোর সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। অন্য চারজন এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহতদের ভিকারবাদের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা পেদেমুল মন্ডলের অনন্তপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজনের নাম রবি রাঠোড়। অন্যদের শনাক্ত করার কাজ চলছে।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top