News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুপ্রবেশ ভেস্তে দিয়ে ফের জঙ্গি নিকেশ করল বাহিনী, পুঞ্চে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার
Image

অনুপ্রবেশ ভেস্তে দিয়ে ফের জঙ্গি নিকেশ করল বাহিনী, পুঞ্চে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

জম্মু, ৩ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবাদীদের বড়সড় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। নিয়ন্ত্রণরেখার কাছে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। জম্মু (প্রতিরক্ষা) পিআরও জানিয়েছেন, দু”টি একে-৪৭ রাইফেল, একটি পিস্তল ও অন্যান্য লড়াইয়ের সামগ্রী উদ্ধার হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসে সেনাবাহিনীর। তৎক্ষণাৎ বাহিনী গুলি চালায়, এরপর সন্ত্রাসবাদীরাও গুলি চালায়। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির। এরপর অন্য জঙ্গিরা প্রতিবেশী দেশে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top