News Flash

  • Home
  • দেশ
  • দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী
Image

দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির চেষ্টা করছে সরকার। স্টার্টআপ, এমএসএমই-কে সমস্ত সম্ভাব্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। মহারাষ্ট্রে রোজগার মেলায় অংশ নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভার্চুয়ালি মহারাষ্ট্রে রোজগার মেলায় অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ধনতেরাসের দিন ১০ লক্ষ চাকরি দেওয়ার জন্য একটি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তখনই আমি বলেছিলাম, আগামী দিনে বিভিন্ন রাজ্য সরকারও রোজগার মেলার আয়োজন করবে। এই পর্বে আজ মহারাষ্ট্রের শত শত যুবককে একসঙ্গে নিয়োগপত্র দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেছেন, স্টার্টআপ, এমএসএমই-কে সমস্ত সম্ভাব্য অর্থনৈতিক সহায়তা প্রসারিত করছে সরকার। দলিত, উপজাতি, সংখ্যালঘু ও মহিলাদেরও সমান কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে। বিগত ৮ বছরে গ্রামগুলিতে স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত ৮ কোটি মহিলা যাদের ৫৫ লক্ষ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। মোদীর কথায়, দেশ এখন আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে। উন্নত ভারতের লক্ষ্য নিয়ে কাজ করছে দেশ। এই লক্ষ্য অর্জনে আমাদের তরুণ প্রজন্মের বিরাট ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, বর্তমানে বিনিয়োগের মাধ্যমে পরিকাঠামো, তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে সমগ্র দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে সরকার।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top